Logo

আন্তর্জাতিক

ভারতে যাত্রীবাহী লঞ্চে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১০

অ
ভারতে যাত্রীবাহী লঞ্চে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

ছবি : সংগৃহীত

ভারতে আরব সাগরের মুম্বাই উপকূলে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নীলকমল নামে ওই লঞ্চে ৮০ জন যাত্রী ও পাঁচজন কর্মী ছিলেন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু করেছে নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, লঞ্চ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। লঞ্চে পাঁচজন কর্মী ও ৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন সাধারণ নাগরিক এবং তিন জন নৌবাহিনীর কর্মী ছিলেন। 

এলিফ্যান্টা গুহার কাছেই লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়। 

দুর্ঘটনার সময়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লঞ্চ আরব সাগরে ডুবে যাচ্ছে। ডুবন্ত লঞ্চের মধ্যে লাইফ জ্যাকেট পরে অনেক মানুষের ভিড়। লঞ্চের বেশির ভাগ অংশই তৎক্ষণে ডুবে গেছে। যে অংশটুকু পানির ওপরে রয়েছে, সেখানে আতঙ্কিত যাত্রীরা কোনো রকমে দাঁড়িয়ে রয়েছেন। পাশেই একটি স্পিড-বোট এবং অপর দুই তরীতে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ছিল একটি তুলনামূলক বড় আকারের জাহাজও। একে একে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন