Logo

আন্তর্জাতিক

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩

অ
ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৯

ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইয়েমেনে অন্তত নয়জন নিহত হয়েছে বলে দাবি করেছে হুতিরা। এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে হুতিদের ‘সামরিক লক্ষ্যবস্তু’তে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা ও একটি বন্দর নগরীতে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হুতি সমর্থিত টেলিভিশন নিউজ আউটলেট আল মাসিরাহ টিভি জানিয়েছে, সালিফ বন্দরে ইসরায়েলি হামলায় সাতজন এবং রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলায় বাকিরা নিহত হয়েছেন। দুটি স্থাপনাই পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত। 

এর আগে বৃহস্পতিবার সকালে ড্যানিয়েল হাগারি বলেছেন, রাতভর ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং গত ১৪ মাস ধরে বারবার হামলার পর ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামোসহ হুতিদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

হুতি সমর্থিত আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সানা ও বন্দর নগরী হোদেইদাহে 'আক্রমণাত্মক হামলা' চালানো হয়েছে। সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অন্যদিকে হোদেইদায় বন্দর লক্ষ্য করে চারটি আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। এছাড়া, একটি তেল স্থাপনা লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে।’

হুতিপন্থী রাজনৈতিক ভাষ্যকার হুসাইন আল-বুখাইতি বলেন, ‘বৃহস্পতিবার ইয়েমেনে ইসরায়েল প্রায় ১৩টি হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। কারণ ইয়েমেন প্রতি সপ্তাহে লোহিত সাগর বা গাল্ফ অফ অ্যাডেনে ইসরায়েলের সাথে যুক্ত এমন জাহাজে বা ইসরায়েলের ওপর সরাসরি হামলা চালাচ্ছে।’

আল-বুখাইতি বলেন, ‘হুতিদের হামলা হয়তো গাজায় ইসরায়েলের আক্রমণ এবং অবরোধ থামানোর ক্ষেত্রে জন্য কোনো প্রভাব ফেলেনি, তবে আমরা জানি যে ইসরায়েলে ইয়েমেনের আক্রমণ এবং লোহিত সাগরে অবরোধের ফলে ইলাত বন্দর, দখলকৃত ফিলিস্তিনের দক্ষিণে যাতায়াতের সহজ পথ বন্ধ হয়ে গেছে। যার কারণে ইসরায়েলি জাহাজগুলোর খরচ বেড়েছে। কারণ লোহিত সাগর ব্যবহার করতে না পারায় এখন ইসরায়েলি জাহাজকে আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে।’

তিনি বলেন, ‘এটি আসলে ইসরায়েলের অর্থনীতির জন্য ক্ষতিকর। ইয়েমেন স্পষ্টভাবে বলেছে যে, যতক্ষণ না ইসরায়েল গাজায় তার আক্রমণ বন্ধ করবে, অবরোধ তুলে নেবে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করবে, ততক্ষণ তারা এই হামলা থামাবে না।’

তিনি আরও বলেন, ‘ইয়েমেনের উপর হামলা হলেও হুতিরা ফিলিস্তিনিদের সমর্থন করা বন্ধ করবে না।’

প্রসঙ্গত, হুতিরা ইয়েমেনে কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। যা তারা গাজা শহরে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের একটি মাধ্যম হিসেবে দেখাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলার ফলে ইতোমধ্যে ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই মহিলা ও শিশু।

এসবি
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন