Logo

আন্তর্জাতিক

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩২

অ
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এএফপি’র।

দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

ইস্তানবুল, বুরসা, মানসিয়া ও ইজমিরসহ আশপাশের প্রদেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।

আফাদের প্রাথমিক তথ্যে জানা গেছে, সিন্দির্গি এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত আগস্ট মাসেও একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এরপর থেকে বালিকেসির প্রদেশে ছোট আকারের কম্পন নিয়মিতভাবে অনুভূত হচ্ছিল।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ তুরস্ক ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর অবস্থিত। ২০২৩ সালে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার ভবন ধসে পড়ে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প তুরস্ক

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন