Logo

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৭০ হাজার ছাড়াল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০০

অ
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৭০ হাজার ছাড়াল

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রেখেছে। প্রতিদিনই ড্রোন, বিমান ও গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৭০ হাজার ১০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

শনিবার সকালে খান ইউনিসের পূর্বদিকে বানী সুফাইলা শহরে ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু জুমা ও ফাদি তামের আবু আসি নিহত হয়েছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, আল-ফারাবি স্কুলের কাছে সাধারণ মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। আহতদের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

একই দিনে খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণ ও বোমাবর্ষণে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফফাহ এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহর পূর্ব দিকেও ইসরায়েলি হামলা হয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমায়েল আল-থাওয়াবতা জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল তা ৫৩৫ বার লঙ্ঘন করেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন গাজা শহর ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ইসরায়েল

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন