স্বল্প পোশাকে না নাচায় ভারতে নারী শিল্পীদের মারধর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১৩:০৭
প্রতীকী ছবি
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় নারী নৃত্যশিল্পীদের মারধরের অভিযোগ উঠেছে। জোর করার পরও স্বল্প পোশাকে না নাচায় তাদের মারধর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
শনিবার এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানানো হয়, জেলার নন্দকুমারের এক ক্লাবে রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এই ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে এক শিল্পী বলেন, অনুষ্ঠানে একাধিক ক্লাব সদস্য আমাদের অশ্লীল নাচের জন্য জোরাজুরি করেন। আমরা প্রতিবাদ করতেই গ্রিন রুমে ঢুকে আমাদের ওপর হামলা চালান তারা।
তবে ক্লাবটি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, অশ্লীল নাচের দাবি করা হয়নি। নির্ধারিত সময়ের কম অনুষ্ঠান করার পাশাপাশি টাকাপয়সা নিয়েও সমস্যা হয়। পরে এ ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ইতোমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।
বিএইচ/

