Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৪ জন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:০৭

অ
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৪ জন নিহত

ছবি : সংগৃহীত।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত এবং ৮১ জন আহত হয়েছেন। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়াল ৪৩ হাজার ৫৫০ জন। হামলায় আরও অন্তত এক লাখ ২ হাজার ৭৬৫ জন ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫২ জনে পৌঁছেছে। একইসঙ্গে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকাজুড়ে বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন