Logo

আন্তর্জাতিক

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৮

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল

ছবি: সংগৃহীত

২০২৬–২৭ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করেছে ভারত। নতুন বাজেটে বাংলাদেশের জন্য অনুদান হিসেবে ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।

‎এর আগে, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি অনুদান বরাদ্দ দিয়েছিল ভারত। তবে সংশোধিত বাজেটে দেখা যায়, বছর শেষে বাংলাদেশের জন্য দেওয়া প্রকৃত অনুদানের পরিমাণ দাঁড়ায় আনুমানিক ৩৪ কোটি ৪৮ লাখ রুপিতে।

‎অর্থাৎ প্রাথমিক বাজেট ঘোষণার হিসাবে নতুন অর্থবছরে বাংলাদেশের জন্য অনুদান বরাদ্দ ৫০ শতাংশ কমেছে। তবে গত অর্থবছরে বাস্তবে দেওয়া অনুদানের তুলনায় নতুন বরাদ্দের পরিমাণ প্রায় ৭৪ শতাংশ বেশি।

‎এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জন্যই সবচেয়ে কম অনুদান বরাদ্দ রেখেছে ভারত।

‎ভারতের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ বরাদ্দ পেয়েছে ভুটান। দেশটির জন্য ২ হাজার ২৮৯ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের ২ হাজার ১৫০ কোটি রুপির চেয়ে বেশি।

‎এ ছাড়া নেপালের জন্য ৮০০ কোটি, মালদ্বীপের জন্য ৫৫০ কোটি, শ্রীলঙ্কার জন্য ৪০০ কোটি এবং আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। বরাবরের মতোই পাকিস্তানের জন্য কোনো অনুদান রাখা হয়নি।

‎দক্ষিণ এশিয়ার বাইরে মিয়ানমারের জন্য ৩০০ কোটি, আফ্রিকান দেশগুলোর জন্য ২২৫ কোটি, লাতিন আমেরিকার দেশগুলোর জন্য ১২০ কোটি এবং মরিশাসের জন্য ৫৫০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত।

‎তবে এবারের বাজেটে ইরানের চাবাহার বন্দরের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও চাবাহার প্রকল্পে ভারতের জন্য ছয় মাসের ছাড় দিয়েছিল ওয়াশিংটন, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ এপ্রিল।

‎চলতি অর্থবছরে ভারত বিশ্বের বিভিন্ন দেশের জন্য মোট ৫ হাজার ৬৮৬ কোটি রুপি অনুদান বরাদ্দ দিয়েছে।

‎রোববার (১ ফেব্রুয়ারি) ভারতের পার্লামেন্টে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এটি তাঁর উপস্থাপিত নবম বাজেট।

‎সূত্র: টাইমস অব ইন্ডিয়া

‎এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর