Logo

আন্তর্জাতিক

কানাডার স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১০

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯

কানাডার স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১০

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের একটি সেকেন্ডারি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন এক নারী হামলাকারীও রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল থেকে তারা একটি ‘অ্যাকটিভ শুটার’ সংক্রান্ত ফোন পায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশি সূত্র জানায়, যখন স্কুলের প্রথম পিরিয়ডের ক্লাস চলছিল, ঠিক তখনই হামলাটি শুরু হয়।

পুলিশ দ্রুত স্কুলের ভেতরে প্রবেশ করে ছয়জন ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে। একই স্থানে হামলাকারীর মরদেহও পাওয়া যায়। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত চলাকালীন পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট দ্বিতীয় একটি স্থান চিহ্নিত করে। সেই বাড়ি থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হামলার পরপরই পুরো এলাকায় ‘শেল্টার-ইন-প্লেস’ (নিরাপদে ঘরের ভেতরে অবস্থান) নির্দেশ জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে আর কোনো হামলাকারীর অস্তিত্ব নেই নিশ্চিত হয়ে এবং জনসাধারণের জন্য কোনো হুমকি না থাকায় পুলিশ সেই নির্দেশ তুলে নেয়।

লায়লা নুসরাত/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কানাডা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর