Logo

আন্তর্জাতিক

মারা গেছেন খামেনি, দাবি ইসরায়েলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০

মারা গেছেন খামেনি, দাবি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আজ ভোরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়াও তেল আবিব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের প্রাসাদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। 

শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে টাইমস অব ইসরায়েল ‘চ্যানেল ১২’-এর সূত্রে জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আজ ভোরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

এদিকে, আজ ভোরে ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে তেহরান ও অন্যান্য শহরে ঠিক কী ঘটেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কিছু ব্যক্তি ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করছেন।

অন্যদিকে টিভি স্টেশনগুলোতে জানানো হয়েছে, খামেনি অন্তত আহত হয়েছেন। তবে এটি ধ্বংসের স্যাটেলাইট চিত্রের উপর ভিত্তি করে নয়, বরং নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে এই তথ্য জানানো হয়েছে।

রয়টার্সকে দেওয়া ইরানি সূত্র জানিয়েছে, হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, আইআরজিসির কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন বলে তাদের ধারণা।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর