Logo

আন্তর্জাতিক

ইরানের হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৫

ইরানের হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের দিকে লক্ষ্য করে ডজন ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান—এমন দাবি করেছে ইরানি সেনাবাহিনী। হামলার প্রেক্ষাপটে ইসরায়েলজুড়ে সাইরেন বাজতে শুরু করেছে এবং স্থানীয়রা নিরাপত্তার জন্য আশ্রয় খুঁজছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের আইআরজিসি (বিপ্লবী গার্ড বাহিনী) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তারা এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরান ইন্টারন্যাশনালে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের স্থানীয়রা নিজেদের সুরক্ষায় একটি ভূগর্ভস্থ স্টেশন বা বাংকারে আশ্রয় নিয়েছে।

এদিকে ইরানের হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টির একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯০ জন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর