Logo

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০

ইরানের প্রেসিডেন্টকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রীয় কাঠামো গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যের একটি ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করেছে তেহরান।

রোববার (১ মার্চ) দেশটির সরকারি বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)-এর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে এএফপি।

অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি দুই সদস্য হলেন- ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই, প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিল-এর একজন জ্যেষ্ঠ আলেম।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর শনিবার রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলায় খামেনি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় রোববার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করা হয়।


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর