Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাথে ইরান কোনো সমঝোতা করবে না : লারিজানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১৩:৫১

যুক্তরাষ্ট্রের সাথে ইরান কোনো সমঝোতা করবে না : লারিজানি

যুক্তরাষ্ট্রের সাথে ইরান কোনো নেগোশিয়েশন বা সমঝোতা করবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। খবর বিবিসি’র।

‘ওমানের মধ্যস্থতার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা বসার’ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আলী লারিজানি ওই কথা লিখেছেন।

‘আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করব না’ এক্স এ লিখেছেন আলী লারিজানি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্যা আটলান্টিককে জানিয়েছেন, তেহরান আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজী আছি। তাই আমি তাদের সাথে কথা বলবো। তাদের এটা আগেই করা উচিত ছিল।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর