যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ২২:২৪
ছবি: টাইমস অব ইসরায়েল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী ৪২টি ইরানি নৌযান ধ্বংস করেছে। এ ছাড়া ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি বলেন, শুরুতে মার্কিন হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাঁর দাবি, ওই হামলাগুলোর আগে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কাছাকাছি ছিল।
চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অসাধারণ সাফল্য পেয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
সূত্র: আল-জাজিরা
এএস/

