Logo

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ৩ শর্ত ইরানি প্রেসিডেন্টের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:০৩

যুদ্ধ বন্ধে ৩ শর্ত ইরানি প্রেসিডেন্টের

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে তিনটি শর্ত দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুিটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ শর্তগুলোর কথা জানান।

পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেন, তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ-এর কথা হয়েছে। তাদের সঙ্গে আলোচনায় তিনি যুদ্ধ বন্ধের জন্য ইরানের অবস্থান তুলে ধরেন।

পেজেশকিয়ানের মতে, যুদ্ধ বন্ধ করতে হলে প্রথমত ইরানে চালানো হামলার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে ইরানের ন্যায্য অধিকারগুলোকে স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেন আর কোনো আগ্রাসন চালাতে না পারে— সে বিষয়ে আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।

পোস্টে ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইহুদিবাদী (ইসরায়েল) ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো—ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না বলে আন্তর্জাতিকভাবে শক্তিশালী গ্যারান্টি দেওয়া।’

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর