Logo

আন্তর্জাতিক

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৯

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান'র।

চিঠিতে বলা হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বহনকারী জাহাজগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে বিনা বাধায় চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর জ্বালানি খাতকে লক্ষ্য করে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এর অংশ হিসেবে রাশিয়ার তেল বিক্রি ও পরিবহনের ওপরও বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।

তবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এমবি


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জ্বালানি তেল রাশিয়া ইরান-ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর