Logo

আন্তর্জাতিক

আজ রাতে ইরানে সর্বোচ্চসংখ্যক হামলা হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২০:০১

আজ রাতে ইরানে সর্বোচ্চসংখ্যক হামলা হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৩ মার্চ) ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। খবর আল–জাজিরা'র।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজ আবারও ইরান ও তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

পিট হেগসেথ বলেন, ‘আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, ট্রাম্প যখন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিলেন, তখন তার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজই ইরান ও তেহরানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চসংখ্যক হামলার দিন হবে বলে হুমকি দিলেন।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর