Logo

আন্তর্জাতিক

১০ ঘণ্টায় ৭ দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের: সংঘাতে নতুন উত্তেজনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১৮:১১

১০ ঘণ্টায় ৭ দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের: সংঘাতে নতুন উত্তেজনা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ১০ ঘণ্টারও কম সময়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে ৭ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় লক্ষ্যবস্তু করা হয় তেল আবিবসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা।

ইসরায়েলি সূত্র জানায়, সর্বশেষ দফায় দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ডিমোনায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এর আগে রাজধানী তেল আবিবেও বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন ও ঘন কালো ধোঁয়ার দৃশ্য দেখা যায়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্যাঞ্চলে হামলার পরপরই উদ্ধার ও জরুরি সেবা দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

অন্যদিকে, পাল্টা জবাব দিতে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, গত রাতে তারা ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক স্থাপনা।

আইডিএফ আরও জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইরানের ভেতরে তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

সূত্র: সিএনএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর