Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে বায়ুদূষণে হাসপাতালে ভর্তি ৯০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:২২

অ
পাকিস্তানে বায়ুদূষণে হাসপাতালে ভর্তি ৯০০

ছবি : সংগৃহীত।

পাকিস্তানের লাহোরে বায়ুদূষণজনিত অসুস্থতায় প্রায় ৯০০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দেশটিতে প্রতিনিয়ত বায়ুদূষণ বেড়েই চলেছে।

দূষণ থেকে শিশুদের সুরক্ষা দিতে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, শহরটির বায়ুদূষণ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, রাস্তায় বের হলে চোখ জ্বালাপোড়া ও গলা জ্বলছে।

বিশ্বজুড়ে বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুর মান সূচকে লাহোরের স্কোর ১ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শহরটির সবশেষ স্কোর ছিল ৭৭০।

প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন