Logo

আন্তর্জাতিক

‘ব্যক্তিগত স্বার্থের জন্য যুদ্ধ করছেন নেতানিয়াহু’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৫২

অ
‘ব্যক্তিগত স্বার্থের জন্য যুদ্ধ করছেন নেতানিয়াহু’

বেনিয়ামিন নেতানিয়াহু/ছবি : সংগৃহীত।

নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন বলে অভিযোগ করেছেন দেশটির সেনাবাহিনীর (আইডিএফ) অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিভ।

রোববার ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

জিভ বলেন, নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণেই মন্ত্রিত্ব হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তকে।

তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক ও প্রধান লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা জঙ্গিদের মুক্ত করা। কিন্তু যুদ্ধ শুরুর অল্প কিছুদিনের মধ্যেই আমরা বুঝলাম, জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয়।

জিভ আরও বলেন, শুরু থেকেই যুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নেতানিয়াহু। মূলত তার নির্দেশনার কারণেই একসময় জিম্মিদের মুক্ত করার প্রাথমিক লক্ষ্য গুরুত্বহীন হয়ে পড়ে। নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দাকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের নির্দেশনা দিতে থাকেন। ইয়োয়াভ গ্যালান্ত (ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী) এই নিয়ে আপত্তি তোলার কারণে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৪২জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছে ৪৩ হাজার ৬ শতাধিক ফিলিস্তিনি, আহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন