তালিকা থেকে বাদ অস্ট্রেলিয়ার এমপি ময়রা ডিমিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২০:৫৩
দলের বিরুদ্ধে শেষ মুহূর্তে আইনি লড়াই প্রত্যাহার করে নেওয়ার পরও শেষ রক্ষা হলো না অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের লিবারেল পার্টির বিতর্কিত এমপি ময়রা ডিমিং-এর।
আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য রাজ্য নির্বাচনে দলের এক নম্বর প্রার্থীর তালিকা থেকে তাঁর নাম চূড়ান্তভাবে বাদ দিয়েছে লিবারেল পার্টির রাজ্য কার্যনির্বাহী কমিটি। এর ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এক বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ল।
শুক্রবার বিকেলে এক জরুরি সভায় দলীয় নীতিনির্ধারকেরা
ডিমিং-এর মনোনয়ন বাতিলের এই সিদ্ধান্ত নেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে লিবারেল পার্টির
পক্ষ থেকে বলা হয়, লিবারেল পার্টির স্টেট এক্সিকিউটিভ ওয়েস্টার্ন মেট্রোপলিটন অঞ্চলে
এক নম্বর পজিশন থেকে ময়রা ডিমিং-এর মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। দলের প্রতি
তাঁর সেবার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং এই বিষয়টি এখানেই সমাপ্ত বলে বিবেচনা
করছি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল থেকে বহিষ্কার
না করা হলেও আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক না পাওয়ায় ময়রা ডিমিং-এর রাজনৈতিক ক্যারিয়ার
এখন খাদের কিনারায়। আগামী নভেম্বর মাসের নির্বাচনের পর তিনি আর লিবারেল পার্টির এমপি
হিসেবে থাকতে পারবেন না। পার্লামেন্টে নিজের আসন ধরে রাখতে হলে এখন তাকে স্বতন্ত্র
প্রার্থী হিসেবে নির্বাচন করতে হবে, যা অস্ট্রেলিয়ার রাজনীতিতে অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ।
বাংলাদেশের খবর/এম.আর

