Logo

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডির দায়িত্ব গ্রহণ আজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৫:৩৮

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডির দায়িত্ব গ্রহণ আজ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

দায়িত্ব ছাড়ার আগে সকালে প্রধানমন্ত্রী হিসেবে শেষ ভাষণ দেবেন স্টারমার। এরপর তিনি ও বার্নহ্যাম বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর ডাউনিং স্ট্রিটে নিজের প্রথম ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম। সেখানে তিনি ব্রিটেনের মানুষকে আরও স্বস্তির সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেবেন বলে আশা করা হচ্ছে।

বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক অবশ্য নতুন প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, বার্নহ্যাম স্পষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করছেন।

বার্নহ্যাম শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন। অন্য কোনো এমপি তার নেতৃত্বকে চ্যালেঞ্জ না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রধান হন। এর আগে গত মাসেই তিনি পার্লামেন্টে প্রবেশ করেন। সূত্র: বিবিসি


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন