বিশ্ব সম্প্রদায়কে ইরান
ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৭:৩৫
ফিলিস্তিনিদের ওপর চালানো অপরাধে ইসরায়েলের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে ‘অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৩ আগস্ট) ইরানের ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হামাসের রাজনৈতিক শাখার প্রয়াত প্রধান ইসমাইল হানিয়াহর মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠানে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি জানায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে ইসরায়েল দীর্ঘদিন ধরে দায়মুক্তি ভোগ করছে। এ পরিস্থিতির অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য যে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানের একটি সরকারি অতিথি ভবনে গোপনে রাখা বোমার বিস্ফোরণে তিনি নিহত হন। গাজায় ইসরায়েলি হামলা শুরুর এক বছরেরও কম সময়ের মধ্যে হানিয়াহ ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতা আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন।
সাম্প্রতিক সময়ে মুক্তিকামী সংগঠন হামাসকে অস্ত্র মুক্ত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা ও আগ্রাসন আরও তীব্র হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের প্রতি এই আহ্বান জানাল ইরান।
বাংলাদেশের খবর/এইচআর

