Logo

আন্তর্জাতিক

গাজা যুদ্ধে ইসরায়েলের ক্ষতি ৬৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮

অ
গাজা যুদ্ধে ইসরায়েলের ক্ষতি ৬৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ছবি : সংগৃহীত

২০২৪ সালের শেষ নাগাদ গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি প্রায় ২৫০ বিলিয়ন শেকেলে (৬৭.৫৭ বিলিয়ন ডলার) পৌঁছেছে।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ জানুয়ারি) ইসরায়েলের ব্যবসায়ী পত্রিকা ক্যালকালিস্ট শুক্রবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। যা ব্যাংক অব ইসরায়েলের ধারণা অনুযায়ী তৈরি এবং এতে সরাসরি সামরিক খরচ, বেসামরিক ব্যয় এবং রাজস্ব ক্ষতির হিসাব রয়েছে। তবে আর্থিক প্রতিক্রিয়ার পুরো পরিমাণ প্রভাবের পুরো ব্যাপ্তি অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রতিবেদনে ব্যয়কে ‘ভারী বোঝা’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং যুদ্ধ প্রচেষ্টার ‘ব্যর্থতার’ সমালোচনা করে আগামী দশকে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটে যথেষ্ট পরিমাণ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

বাজেটের চাপ ইসরায়েলের অভ্যন্তরে আলোচনার সূত্রপাত করেছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিক্ষার জন্য নির্ধারিত ভূমধ্যসাগরের প্রাকৃতিক গ্যাস সম্পদের রাজস্ব পুনর্বিন্যাস এখন প্রতিরক্ষা ব্যয়ের জন্য নির্ধারিত হতে দেখা যাচ্ছে।

প্রতিবেদনে নাগেল কমিটির সাম্প্রতিক সুপারিশের কথাও উল্লেখ করা হয়েছে। যা পরবর্তী দশকে প্রতিরক্ষার জন্য অতিরিক্ত ২৭৫ বিলিয়ন শেকেল (৭৪ বিলিয়ন ডলার) বার্ষিক ২৭.৫ বিলিয়ন শেকেল (৭ বিলিয়ন ডলার) বৃদ্ধির পরামর্শ দিয়েছে।

এদিকে কমিটি জর্ডান উপত্যকার সীমান্তকে একটি কঠিন সুরক্ষিত বাধা দিয়ে সুরক্ষিত করার পাশাপাশি আয়রন ডোম এবং নতুন অপারেশনাল লেজার সিস্টেমসহ ইসরায়েলের বহু-স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রস্তাব করেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত অভিযানের পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী ৪৬ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন