Logo

আন্তর্জাতিক

তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৫:১৫

অ
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ১০

ছবি : সংগৃহীত

তুরস্কে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও অন্তত ৩০ জনেরও বেশি মানুষ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে রাতে এই আগুন ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ওই হোটেলের রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আরও ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আগুন ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার ২৭৭ কর্মী ঘটনাস্থলে গেছেন এবং আগুন নেভানোর প্রক্রিয়া এখনও চলছে।’

এদিকে তুর্কি নিউজ আউটলেট টিআরটি-এর সাথে কথা বলার সময় বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন জানান, ‘ভোর সাড়ে তিনটার দিকে ১১ তলা হোটেলের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও দমকলকর্মীরা এখনও সেই আগুন নেভানোর জন্য কাজ করছেন।’ 

অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কর্তৃপক্ষ তদন্ত করবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান বলেও জানিয়েছেন আয়দিন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন। 

প্রসঙ্গত, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত। এটি তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি, স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন