Logo

আন্তর্জাতিক

৭ অক্টোবর

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ছাড়াল ৮৭০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:১৪

অ
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ছাড়াল ৮৭০

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চীম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৮৭০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৭৭ জনই শিশু। আহত হয়েছেন কমপক্ষে ৬ হাজার ৭০০ ফিলিস্তিনি। সর্বশেষ অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত এবং শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

৭ অক্টোবরের পর থেকে এই সময়ের মধ্যে ৬ হাজার ৭২৯ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন ১৩ হাজার ৫৭২ জন এবং অবৈধ ইহুদি সেটেলার ও ইসরায়েলি বাহিনী ২ হাজার ১৬৮টি ফিলিস্তিনি স্থাপনা ধ্বংস করেছে। 

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন,  চলমান ইসরায়েলি হামলা জেনিন শরণার্থী শিবিরকে ‘প্রায় বসবাসের অযোগ্য’ করে তুলেছে। রাস্তা, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেনিন সরকারি হাসপাতাল বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে, জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে বুধবার ৮০৮টি ট্রাক খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করেছে। গাজার ফিলিস্তিনিরা ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসাবশেষ থেকে অর্ধ শতাধিক মরদেহ উদ্ধার করেছে।

সদ্য শপথ নেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি ইসরায়েলের জন্য ‘অটল’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরানের দ্বারা সৃষ্ট হুমকি মোকাবিলা ও শান্তির সুযোগগুলো কাজে লাগাতে উন্মুখ।’

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন