ইজরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ৩৬৯ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬
ইসরায়েলের তিন জিম্মির বিনিময়ে মুক্তি পেলেন ৩৬৯ ফিলিস্তিনি বন্দি। আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ সময় বন্দি ফিলিস্তিনিদের বিশেষ ধরনের টি-শার্ট পরিহিত দেখা যায়। ওই টি-শার্টে আরবিতে লেখা ছিল ‘লা নানছা ও ওয়ালা নাগফিরু’। বাংলায় যার অর্থ ভুলব না, ক্ষমাও করব না।
এর আগে খান ইউনিসে মুক্তির আগে তিন ইসরাইলি জিম্মিকে জনসম্মুখে উপস্থাপন করে হামাস।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুক্তির আগে তিন জিম্মি সাগুই ডেকেল-চেন, সাশা ট্রুফানোভ ও ইয়াইর হর্নকে হামাসের বন্দুকধারীরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনেন। আগের জিম্মি মুক্তির মতো তাদেরও হামাসের পক্ষ থেকে বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয়েছে।
বিএইচ/

