Logo

চাকরি

শিক্ষানবিশ সহসম্পাদক খুঁজছে বাংলাদেশের খবর

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫

অ
শিক্ষানবিশ সহসম্পাদক খুঁজছে বাংলাদেশের খবর

বাংলাদেশের খবর খুঁজছে আধুনিক চিন্তাভাবনাসম্পন্ন, ডিজিটাল সাংবাদিকতায় আগ্রহী ও প্রযুক্তি-দক্ষ তরুণ। শিক্ষানবিশ সহস্পাদক হিসেবে কাজের সুযোগ দিচ্ছে পত্রিকাটির ডিজিটাল সংস্করণে। স্নাতক অধ্যয়নরতরাও আবেদন করতে পারবেন। সাংবাদিকতায় অধ্যয়নরত শিক্ষার্থীরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও দক্ষতা—

  • যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতক অধ্যয়নরত
  • সাংবাদিকতা-সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তিগত দক্ষতা
  • দ্রুত শেখার মানসিকতা ও বহুমাত্রিক কাজে পারদর্শিতা

চাকরির ধরন— 
পার্টটাইম ও ফুলটাইম।

বেতন-ভাতা—
প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

যেভাবে আবেদন করবেন—
আগ্রহী প্রার্থীরা পূর্ণ জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন এই ঠিকানায় :

মানবসম্পদ বিভাগ,
বাংলাদেশের খবর, প্লট নং-৩১৪/এ, রোড-১৮, ব্লক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯

অথবা নিচের ইমেইলে। 

ইমেইল : bnelhr@gmail.com

আবেদনের শেষ তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫।

সাংবাদিকতা পেশায় আগ্রহী, সময় সচেতন এবং বস্তুনিষ্ঠতায় আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি চাকরি গণমাধ্যম

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন