Logo

চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি: সপ্তাহে দুই দিন ছুটি, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা

Icon

চাকরি ডেস্ক :

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৭:৫৭

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি: সপ্তাহে দুই দিন ছুটি, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা

সংগৃহীত

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিজনেস অ্যানালিস্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত।

পদ ও যোগ্যতা

এই নিয়োগে পদসংখ্যা নির্ধারিত না হলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে একাধিক জনকে বাছাই করা হতে পারে। আবেদন করতে হলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিজনেস প্রসেস ম্যাপিং ও রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ে দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতার ক্ষেত্রে ১–২ বছরকে অগ্রাধিকার দেওয়া হলেও নতুনরাও আবেদন করতে পারবেন, যা তরুণ চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

কর্মপরিবেশ ও সুবিধা

পদটি ফুলটাইম এবং কর্মস্থল হবে ঢাকায় অফিসভিত্তিক। নির্বাচিত প্রার্থীরা পাবেন—সপ্তাহে দুই দিন ছুটি (শুক্র ও শনিবার), দুপুরের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা ও কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট।

বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক পাওয়া যাবে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে।

সময়সীমা

আবেদন শুরু: ০৫ মে ২০২৬

আবেদন শেষ: ২০ মে ২০২৬

চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি ভালো সুযোগ, বিশেষ করে যারা এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং ডেটা ও ব্যবসায়িক বিশ্লেষণে দক্ষতা অর্জন করতে চান।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন