Logo

চাকরি

নিয়োগ দেবে এসিআই কোম্পানি, প্রভিডেন্ট ফান্ডসহ আছে বিমা সুবিধা

Icon

চাকরি ডেস্ক :

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৯:৫৩

নিয়োগ দেবে এসিআই কোম্পানি, প্রভিডেন্ট ফান্ডসহ আছে বিমা সুবিধা

সংগৃহীত

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডেভেলপমেন্ট (এসিআই প্রেমিও প্লাস্টিকস লিমিটেড) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: প্রোডাক্ট ডেভেলপমেন্ট (এসিআই প্রেমিও প্লাস্টিকস লিমিটেড)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনে বিএসসি। 

অন্যান্য যোগ্যতা: প্লাস্টিক/পলিমার শিল্পে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে https://bdjobs.com/h/details/1492104?ln=1 এই লিঙ্কে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ০১ জুলাই ২০২৬

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন