Logo

চাকরি

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে চাকরির সুযোগ

Icon

চাকরি ডেস্ক :

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৮:৫৬

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে চাকরির সুযোগ

সংগৃহীত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপাল ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: ভাইস প্রিন্সিপাল

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি/এমএস/এমফিল/পিএইচডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেসরকারি মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগের ক্ষেত্রে BM&DC এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।

২. পদের নাম: প্রভাষক (Lecturer)

বিষয়গুলো: অ্যানাটমি/ফিজিওলজি/বায়োকেমিস্ট্রি/প্যাথলজি/মাইক্রোবায়োলজি/ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিকস/ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি/কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে BM&DC এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, অধ্যক্ষ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, আগ্রাবাদ, চট্টগ্রাম।

আবেদন ফি: ৫০০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২৬

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন