Logo

চাকরি

ইন্টারনেট ব্যাংকিংকে চাকরি দেবে ব্যাংক এশিয়া

Icon

চাকরি ডেস্ক :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৮:৩৫

ইন্টারনেট ব্যাংকিংকে চাকরি দেবে ব্যাংক এশিয়া

সংগৃহীত

ব্যাংক এশিয়া পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির অ্যাপ ও এসএমএস কার্যক্রম বিভাগ ইন্টারনেট ব্যাংকিং পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: ইন্টারনেট ব্যাংকিং

বিভাগ: অ্যাপ ও এসএমএস কার্যক্রম

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ব্যাংকিং অপারেশনস, ইন্টারনেট ব্যাংকিং অপারেশনস, এডিসি অপারেশনস, পেমেন্ট সার্ভিসেস, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে https://bdjobs.com/h/details/1506981?ln=1 এই লিঙ্কে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৬

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন