Logo

আইন ও বিচার

নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেননসহ ৭ জন

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১

অ
নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেননসহ ৭ জন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ মোট সাতজনকে রাজধানীর তিন থানার পৃথক চার মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হলো।

বুধবার (৪ ডিসেম্বর) তাদেরকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পৃথক আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আবেদনগুলো মঞ্জুর করেন। পরে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান রয়েছেন।

পৃথক তিন থানার যে মামলায় যাকে গ্রেপ্তার দেখানো হলো

২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০১৫ সালে খালেদা জিয়ার উপর রাজধানীর শাহবাগ থানা এলাকায় হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

একই থানার বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া পল্টন থানার রমজান মিয়া জীবন হত্যা মামলায় কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেইউ/ওএফ/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন