Logo

আইন ও বিচার

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৭

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে সারা দেশের সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। গত ৫ জানুয়ারি তিনি এ বিষয়ে সরকারকে আইনি নোটিশ পাঠান। নোটিশটি পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।

নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা রয়েছে, যা আইন ও নীতির অংশ হিসেবে বিবেচিত হতে পারে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২ অনুচ্ছেদের ব্যাখ্যা তুলে ধরে এতে দাবি করা হয়, রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক।

আরও বলা হয়, রোজার সময় শিক্ষার্থীদের সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করার কারণে শারীরিক কষ্ট বাড়ে এবং ধর্মীয় অনুশীলনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি রমজানে স্কুল চালু থাকলে নগর এলাকায় যানজটও তীব্র হয়, যা জনদুর্ভোগ বাড়ায়।

নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হলে শুনানি শেষে আদালত রমজান মাসজুড়ে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন।

এআরএস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর