Logo

আইন ও বিচার

দুই আসনের নির্বাচনী নথি হেফাজতের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৭:৫২

দুই আসনের নির্বাচনী নথি হেফাজতের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ এপ্রিল) এ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই দুই আসনের ব্যালট পেপার ও ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

উল্লেখ্য, কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এদিকে, ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন ড. ফয়জুল হক। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন