অমর একুশে বইমেলায় রিয়াজুল হকের ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৬:৫৭
লেখক, চিন্তাবিদ ও গবেষক রিয়াজুল হকের নতুন ইসলামী গবেষণাধর্মী বই ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’ অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক।
লেখক রিয়াজুল হক বলেন, “এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আমরা অত্যধিক ভালোবাসি। এজন্য দুনিয়ার নানাবিধ ফাঁদে জড়িয়ে যাই। ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’ বইটিতে দুনিয়ার সেইসব ফাঁদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। একইসঙ্গে সেসব ফাঁদ থেকে মুক্ত থাকার পথ পবিত্র কুরআন ও সহিহ হাদিসের দিকনির্দেশনায় পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাসঙ্গিক উদাহরণ দেওয়া হয়েছে। পাঠকদের বুঝবার সুবিধার জন্য তাফসীরের সাহায্যও নেওয়া হয়েছে।”
অন্বেষা প্রকাশনের প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, “আল্লাহর কাছে এই দুনিয়ার সম্পূর্ণ মূল্যহীন। এই দুনিয়াকে আপন ভাবার কোনো সুযোগ নেই। মহান আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে থাকার সুযোগ দেন, সেই সময়টুকু তার নির্দেশিত পথে ইবাদতে ব্যয় করা উচিত। আমাদের মনে রাখা উচিত, মানুষ দুনিয়ার মাঝে মুসাফির ছাড়া আর কিছুই নয়। গ্রন্থটির মাধ্যমে পাঠকের মনে সেই কথাটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’ গ্রন্থটি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে, যা পাঠকের মনের চিন্তার জগতে পরিবর্তন আনবে বলে দৃঢ় বিশ্বাস করি।”
‘দ্য এন্ডলেস ট্র্যাপ’ বইটি অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশনের ৬৩৩-৬৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

