Logo

জীবনানন্দ

ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৭:৩৫

ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের অংশগ্রহণে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাহিত্য সংগঠন ভালুকা সাহিত্য সংসদ-এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে এ কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবি ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব এম এ রশিদ।

অনুষ্ঠানে ভালুকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কবি, সাহিত্যিক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় তারা নিজেদের লেখা কবিতা পাঠ করেন এবং সমসাময়িক সাহিত্যচর্চা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। 

অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন সাহিত্যচর্চাকে আরও প্রাণবন্ত করে তোলে এবং নতুন প্রজন্মকে কবিতা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক আ.ফ.ম. আফজাল হাসান, কবি বিনয় দেবনাথ, কবি আবুল বাশার শেখ, গণমাধ্যমকর্মী মোখলেছুর রহমান মনির, কামরুল এহসান চন্দন, আসাদুজ্জামান সুমনসহ এলাকার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

কবিতা পাঠ ও আলোচনা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। 

রোমান আহমেদ নকিব/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কবিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন