Logo

গণমাধ্যম

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

অ
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মোরছালীন বাবলা। তিনি বুধবার (১ জানুয়ারি) থেকে এ দায়িত্ব পালন করছেন। 

মোরছালীন বাবলা প্রতিদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাকাল থেকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির প্রকাশক কাওসার আহমেদ অপু। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিদিনের বাংলাদেশের উপসম্পাদক মশিউর রহমান টিপু। পরবর্তীতে প্রতিষ্ঠানের সহকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী মোরছালীন বাবলা দেশের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল ওয়ান ও চ্যানেল আই এবং প্রিন্ট মিডিয়া নয়াদিগন্ত, মানবজমিন এবং জনকণ্ঠে সাংবাদিকতা করেছেন। এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

এইচকে/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন