‘বৈষম্যের প্রতিবাদে’ ভোরের কাগজের সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ রোববার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০০:৫৪
দৈনিক ভোরের কাগজে ‘বৈষম্যের শিকার’ সাংবাদিক ও কর্মচারীরা তাদের দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ঘোষণা দিয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ভোরের কাগজ অফিসের সামনের রাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আন্দোলনরত সাংবাদিক ও কর্মচারীদের পক্ষ থেকে চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন এই কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
কর্মসূচিটি কভার করার জন্য প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।
এইচকে/এমএইচএস

