পরিবর্তন সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন লে. কর্নেল রশিদুন্নবী (অব.)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:০৯
ছবি : সংগৃহীত
দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক পরিবর্তন সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন লে. কর্নেল এ, কে, এম রশিদুন্নবী (অব.)।
বুধবার (২২ জানুয়ারি) এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
লে. কর্নেল রশিদুন্নবী (অব.) তার সেনাকর্মকর্তা জীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ডিজিএফআই ও বিজিবিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরে সফলভাবে দায়িত্ব পালন করেন।
এইচকে/এসবি

