Logo

জাতীয়

১৫ আগস্ট সাধারণ ছুটির রায় স্থগিত

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫

অ
১৫ আগস্ট সাধারণ ছুটির রায় স্থগিত

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ১৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৩ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ওই ছুটি বাতিল করা হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ওইদিন এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছিল। 

বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। 

এর ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করা হয়েছিল।

জেইউ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন