আগরতলার বাংলাদেশ হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮
ছবি : সংগৃহীত
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানকার কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে অন্তবর্তী সরকার।
মঙ্গলবার (৩ডিসেম্বর) আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।’
-674f09620d9a0.jpg)
এর আগে, চলমান ঘটনায় বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বিকেল ৪টায় তিনি সেখানে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন।
পরে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই, আমাদের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত।’
ডিআর/এটিআর

