প্রতীকী ছবি
আসন্ন বিজয় দিবস উপলক্ষে ১৬ কয়েদির অবশিষ্ট দণ্ড মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে।’
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) বন্দিদের কারামুক্তির এই আদেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এনকেবি/ডিআর/এটিআর

