প্রতীকী ছবি
সাপ্তাহিক ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এর আগে, বৃহস্পতিবারও (০৫ ডিসেম্বর) দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে ছিল ঢাকার নাম। এদিন বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৩৫৪।
শুক্রবার বায়ুদূষণে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি।
১৯০ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে রয়েছে পাকিস্তানের দুই শহর করাচি ও লাহোর। দুটি শহরেরই বাতাসের স্কোর ১৮৬।
এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। ৩১৪ একিউআই স্কোর নিয়ে এখানে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।
এর পরেই রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৮১), আগাখান একাডেমী (২৬৮), সাভারের হেমায়েতপুর (২৬৫), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৪৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৪৪), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৩৯), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৪), পশ্চিম নাখালপাড়া সড়ক (২১৫) এবং পীরেরবাগ রেল লাইন এলাকা (২১৩)।
ডিআর/এটিআর

