Logo

জাতীয়

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সাবেক সেনা কর্মকর্তাদের বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:১২

অ
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সাবেক সেনা কর্মকর্তাদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। 

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা।

সাবেক সেনাকর্মকর্তারা বলেন, ৫ আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিবিদ।

তারা বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেকরা আরও বলেন, ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি নয়, হতে হবে সমতার ভিত্তিতে। এছাড়া বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবিও করা হয়। 

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন