Logo

জাতীয়

প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানাল নির্বাচন সংস্কার কমিশন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:৪৫

অ
প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানাল নির্বাচন সংস্কার কমিশন

ড. মুহম্মদ ইউনূস ও ড. বদিউল আলম মজুমদার | ছবি : সংগৃহীত

নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে জানিয়েছেন কমিশনটির প্রধান ড. বদিউল আলম মজুমদার।

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে সোমবার ঢাকার তেজগাঁওস্থ কার্যালয়ে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে বিষয়টি সম্পর্কে তাকে জানানো হয়।

বিষয়গুলো হলো- 

১. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

২. অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে। 

৩. জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে। 

৪. নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৫. ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পরামর্শ গ্রহণ করা হচ্ছে।

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন