Logo

জাতীয়

সম্পর্কের টানাপোড়েনে দুই দেশেরই ক্ষতি হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:১০

অ


ভারত এবং বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরামের আয়োজনে সার্ক ৪০ তম  সার্ক চার্টার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের অর্থনীতি অনেক বৃহৎ। কিন্তু গত দুই মাসে ভারতের ব্যবসায় মন্দা পড়েছে। এর প্রভাব কি শুধু বাংলাদেশের ওপর যাচ্ছে? আসলে না। বরং দুই দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়েছে।’ 

তিনি বলেন, ‘কলকাতা এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করছি, এই অচলাবস্থা শীঘ্রই কাটিয়ে উঠতে পারব। এজন্য ভারতের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। মূলত পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে আগের পরিস্থিতি ফিরে আসবে।’

সোমবার (৯ ডিসেম্বর) ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন এ পররাষ্ট্র উপদেষ্টা। 


ডিআর/এমআই/এনআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন