Logo

জাতীয়

রিমান্ডে সাবেক সচিব শাহ কামাল

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৯

অ
রিমান্ডে সাবেক সচিব শাহ কামাল

ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আলম। 

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। 

গত ১৬ আগস্ট শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে প্রায় ৩ কোটি ১ লাখ টাকা এবং ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছিল। পরদিন রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৪৭ সনের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। এরপর গত ১৮ আগস্ট একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো তাকে। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি। 

শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও পরে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে ছিলেন। ২০২০ সালের ২৯ জুন তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 

এমএজে/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন