Logo

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী পলক ফের রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯

অ
সাবেক প্রতিমন্ত্রী পলক ফের রিমান্ডে

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ হাদীউজ্জামান তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আদালতে শুনানিতে রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে করা আবেদন নাকচ করেন বিচারক।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শেষ দিনে গত ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া।

এ ঘটনায় জনৈক রাজু আহমেদ শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পলক এ মামলায় এজাহারভুক্ত দ্বিতীয় আসামি।

গত ১৫ আগস্ট নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে গ্রেপ্তার করা হয়। পৃথক মামলায় দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

জেইউ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন