প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইইউর ২৭ রাষ্ট্রদূত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৮
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোলেবজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশসহ মোট ২৮ রাষ্ট্রদূত।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।
এর আগে, গত ৫ ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আগেই এই তথ্য জানিয়েছিলেন।
তিনি বলেন, ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ এবং আরও একটি দেশের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জনের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।
রফিকুল আলম বলেন, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।
এমবি/এটিআর

