সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। ছবি : সংগৃহীত
রিমান্ডে অসুস্থ হয়ে পড়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করলে ওইদিন বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মেডিকেল সূত্র জানায়, শাজাহান খান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। ডিবি পুলিশের পাহারায় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রথমে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। শাজাহান খানের ইসিজি করা হয়েছে। তার উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। তা ছাড়া তার ডায়াবেটিস ও হৃদ্রোগের সমস্যা রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়।
উল্লেখ্য, ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিতে কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।
এমআই

